ক্যাম্পাসে ফিরলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা
রাজধানীর নিউমার্কেট খুলে দেয়ার খবরে ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছেন। বুধবার (২০ এপ্রিল) শিক্ষক ও পুলিশ কর্মকর্তারা তাদের বুঝিয়ে সড়ক থেকে ক্যাম্পাসে ফেরত পাঠান। ফলে ওই এলাকার সব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, কিছু উৎসুক জনতা নিউমার্কেটের সামনে জড়ো হয়েছিল। খবর পেয়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উৎসুক জনতাকে ধাওয়া করেন। শিক্ষক ও আমরা তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে, রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের দাবি-দাওয়া ও কর্মসূচি তুলে ধরবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে বিকেলে নিউমার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। ফলে ওই এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে ১০-১২টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুপক্ষ আবারো মুখোমুখি অবস্থান নেয়ায় ওই এলাকার সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) বিকেলে নিউমার্কেট খুলে দেয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ফটকের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নিউমার্কেটের সামনেসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরাও অবস্থান নেন।
ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি, দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেয়া পর্যন্ত নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না।
জামান / জামান
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার
চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা