ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চলতি বছরই হতে পারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২১-৪-২০২২ রাত ৯:২৭
দেশের নবীনতম পাবলিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন চলতি বছরের শেষদিকে হতে যাচ্ছে বলে জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ মোবাইল ফোনে মতবিনিময়কালে সমাবর্তনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন রবি উপাচার্য। রবি উপাচার্য সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি এ আমন্ত্রণ অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেন।
 
মতবিনিময়কালে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের খোঁজ খবর নেন এবং রমজানুল মোবারক জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বর্তমান অবস্থা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চান রাষ্ট্রপতি।সকল সংকট কাটিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রমে অগ্রগামী হচ্ছে জেনে রাষ্ট্রপতি আনন্দিত হন।
 
এসময় মহামান্য রাষ্ট্রপতি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয় হতেই হবে। শিল্প-সংস্কৃতির চর্চা এবং শিক্ষা-গবেষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনন্য হবে বলে আশা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন মহামান্য রাষ্ট্রপতি।
 
প্রসঙ্গত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালের ১৭ এপ্রিল অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে বর্তমানে ৫টি বিভাগে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী