ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে প্রয়াত শিক্ষার্থী দুখুর স্মৃতিতে স্মরণ সভা


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২২-৪-২০২২ বিকাল ৫:২৯
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রয়াত শিক্ষার্থী দারুল খুলুদ দুখু'র স্মৃতিতে ‘স্মরণ সভা’র আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ। শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিআইপি কনফারেন্স রুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
 
স্মরণ সভা শেষে প্রয়াত শিক্ষার্থী দুখু'র পরিবারের কাছে নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।  এসময় উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষার্থী দুখুর পরিবার, সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাসান জামিল জেনিথ, সহযোগী অধ্যাপক আশরাফি বিনতে আকরাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার, দুখু'র সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা।
 
স্মরণ সভায় দুখুর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, অকালে মৃত্যু বেদনাদায়ক, মেনে নেয়ার মতো না কিন্তু প্রকৃতির নিময়ে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। কেউ আগে কেউ পরে। শুধু সময়ের ব্যবধান। আমি দুখু'র আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা দুখুকে জান্নাতুল ফেরদৌস দান করুক। 
 
উপাচার্য আরও বলেন, দুখু'র পরিবারের পাশে দাড়ানোর এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য দুখুর সহপাঠী, বিভাগীয় শিক্ষার্থী এবং শিক্ষকগণদের ধন্যবাদ। আমাদের সকলের উচিত শিক্ষার্থীদের পাশে দাড়ানো এবং তাদের খোজ-খবর রাখা।
 
উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২০১৯ সালে ১৯ অক্টোবর ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী দারুল খুলুদ দুখু মৃত্যুবরন করেন। দুখু'র শিক্ষার্থীর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। দুখু বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচ এবং সমাজবিজ্ঞান বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এমএসএম / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ