ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

৭ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মেলেনি টিকিট, যাত্রীদের ক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ২:২০

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। একই সঙ্গে স্টেশনের কাউন্টার এবং অনলাইন থেকে টিকিট বিক্রি হচ্ছে। টিকিট পেতে অনেকেই সেহরির পর এসে দাঁড়ান কমলাপুর স্টেশনের কাউন্টারের লাইনে। তবে প্রায় ৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই টিকিট পাননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন টিকিটপ্রত্যাশীরা।

শনিবার (২৩ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে বিক্ষুব্ধ টিকিটপ্রত্যাশীরা স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় স্টেশন মাস্টার আনোয়ার হোসেনের সঙ্গে তর্কে জড়ান তারা।

বিক্ষুব্ধ টিকিটপ্রত্যাশীরা জানান, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি। একটা কাউন্টার থেকে মাত্র ৬০টি টিকিট দেয়ার পর কীভাবে শেষ হয়ে যায়! এত টিকেট কোথায় গেল?

এর আগে শনিবার সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে থেকে। কাউন্টারের পাশাপাশি একই সময় অনলাইনেও পাওয়া যাচ্ছে নির্দিষ্ট দিনের কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট। এই দুই মাধ্যমেই পৃথকভাবে পাওয়া যাবে মোট টিকিটের ৫০ শতাংশ।

জানা গেছে, ঈদের সম্ভাব্য দিন আগামী ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি হলো আজ। সে হিসাবে আজ (২৩ এপ্রিল) দেয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট দেয়া হবে। আর ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মের ট্রেনের টিকিট।

এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে আগামী ৫ মে থেকে। ৫ মের টিকিট বিক্রি হবে ১ মে।

এমএসএম / জামান

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি

চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস