রিলিজ হলো তৌহিদের ‘প্রেম বাগান’
জুনারী মিউজিক এর ব্যানারে ইউটিউব চ্যানেল এ রিলিজ হলো তৌহিদুল ইসলাম তৌহিদের লেখা এবং আশফাক টুলুর সুরে ও পরিচালনায় রোমান্টিক বাংলা গান ‘প্রেম বাগান’।গানটিতে দৈত্ত কণ্ঠ দিয়েছেন প্রীতম নাগ এবং তৃষা তিথি।আশফাক টুলু বলেন,এই গানের গীতিকার তৌহিদুল ইসলাম তৌহিদ একজন অসাধারন গুণের ব্যক্তিত্বের অধিকারী।তৌহিদ এর আগেও আমার সুর করা ২টি গান লিখেছে এবং এটি তৌহিদের ৩নম্বর লেখা গান,গানে যারা কণ্ঠ দিয়ছেন প্রিতম নাগ এবং তৃষা তিথি তারাও অসাধারন ভালো কণ্ঠের অধিকারী, তাদের জন্য শুভকামনা রইল। গানটি সম্পর্কে তৌহিদ বলেন, আশফাক টুলু ভাই এর স্টুডিওতে প্রায়ই আড্ডা দিতে যাওয়া হয়, তো একদিন বললো একটি গান লিখ। পরে ৫মিনিটে আমি কয়েকটা লাইন লিখি এবং সেটাই হয়ে গেল ‘প্রেম বাগান’ ।আশফাক টুলু ভাইয়ের মতো গুণী মিউজিক পরিচালকের সুরে গান লিখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।প্রেম বাগান মুলত একটি রোমান্টিক মিষ্টি গান যা যে কোন সারির দর্শকের মন কেড়ে নিবে। আমি গানটি নিয়ে অনেক আশাবাদী। দর্শকদের ভালবাসা পেলে সামনে এরকম আরো ভালো ভালো গান লেখার ইচ্ছা আছে।দর্শকদের উদ্দেশে তৌহিদ বলেন,আপনারা বাংলা গান শুনুন এবং বাঙালি সংস্কৃতির মধ্যেই বেঁচে থাকুন।
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!