ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ১:১৪

ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ রোববার (২৪ এপ্রিল)। দুপুর ২টার পর স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসাশিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব এ তথ্য জানিয়ে বলেন, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফলাফল প্রকাশিত হবে। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। এরপরই ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে।

তিনি আরো বলেন, মন্ত্রী মহোদয়ের ব্যস্ততা থাকায় পরীক্ষার ফলাফল ঘোষণায় তিনি অংশ নিতে পারবেন না। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী দুপুর ২টার দিকেই ফলাফল প্রকাশ করবো।

গত শুক্রবার (২২ এপ্রিল) ১২টি কেন্দ্রের ২৬টি ভেন্যুতে ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা এক হাজার ৯৫০টি। সরকারি ডেন্টাল কলেজে আসন৫৪৫টি আর বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা এক হাজার ৪০৫টি। সরকারি ডেন্টালে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষা দেন ১২১ জন।

এমএসএম / জামান

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা

রোগের মূল কারণ শনাক্তে জোর, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি