ভারতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমাদেরও বাড়তে পারে : স্বাস্থ্যমন্ত্রী
পার্শ্ববর্তী দেশ ভারতে আবারো করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৪ এপ্রিল) দুপুরে মহাখালী জাতীয় নিপসম অডিটরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে। দেশে এতদিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই কোনো ধরনের খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। সংক্রমণ নেই বললেই চলে। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। তিনি সহযোগিতা করেছেন, যেন সবাই টিকা পায়।
জাহিদ মালেক বলেন, আমরা দেশের টার্গেট করা জনসংখ্যার শতভাগ মানুষকে টিকা দিয়েছি। শুধুমাত্র যারা টিকা নিতে চায় না, তারাই টিকা নেয়া বাকি আছে। বাকি সবাইকেই আমরা টিকা দিয়েছি। সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময়মতো টিকা দিতে সক্ষম হয়েছি।
জামান / জামান
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার
চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা
চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা