ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বর্ষার নতুন পানিতে মাছ ধরতে ব্যস্ত শিশুরা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩-৬-২০২১ বিকাল ৫:১৪
প্রকৃতিতে আসতে শুরু করেছে বর্ষার নতুন পানি। বিল-খালের  সাথে সংযোগ রয়েছে এমন সব ডোবা-নালাতে বর্ষার নতুন পানি প্রবেশ করেছে। নতুন পানির সাথে ঝাঁক বেঁধে ছোট মাছও এসেছে। এসব ডোবা-নালাতে জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত স্থানীয় শিশুরা । 
 
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার মধ্যে বিশেষ করে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে পাহাড়ী অঞ্চল চৈতারবাইদ গ্রামের পাশের এক ছোট্ট ডোবাতে কয়েকজন শিশুকে জাল দিয়ে পাহাড়ী ঢলের পানিও বিল বিল-ঝিলের থেকে আসা পানিতে মাছ ধরতে দেখা যায়। জানা যায়, চৈতরবাইদ পাশের গ্রাম তালতলার পৃর্ব পাশে ধন্দাবিলের পানি এসে জমা হয়েছে। বর্ষার নতুন পানির সাথে ছোট মাছ এসেও জমা হয়েছে ছোট্ট এই বিলটিত। ভোর বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত জাল দিয়ে পুঁটি ও টেংরা জাতীয় মাছ ধরছে তারা। স্থানীয় এসকল শিশুরা জানান, সকালের দিকেই মাছ দেখতে পায় তারা। ডোবার অল্প পানিতে ছোট ছোট ঘাই দিতে থাকে। পরে দেখা যায় পুঁটি ও টেংরা মাছের ঝাঁক বিল থেকে বৃষ্টির পানি সাথে তাদের  পাহাড়ী ডোবা -নালাতে আসছে। বিকালের দিকে জাল নিয়ে ডোবায় ফেলতেই মাছ ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিশুরা  দলে দলে জাল ও বড়শি নিয়ে মাছ ধরতে আসে। স্থানীয়রা জানান, বিকালে বাচ্চাদের মাছ ধরা দেখে এগিয়ে গেলাম। ছোট্ট একটা ডোবাতে বর্ষার পানি এসেছে। বৃষ্টির পানির সাথে  বিল থেকে মাছও এসেছে। সেই মাছ জাল দিয়ে ধরার চেষ্টা করছে শিশুরা। গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে বিলের পানি বাড়তে শুরু করেছে। নদীর নতুন পানি প্রবেশ করছে বিভিন্ন খাল-বিল, ডোবা-নালাতে। নতুন পানির সাথে নানা ধরনের মাছও আসতে শুরু করেছে। 

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে