ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ডেন্টালের ফল প্রকাশ : পাসের হার ৫৯.৭৭ শতাংশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ৪:৬

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় এবার পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। 

রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।  তিনি জানান, ডেন্টাল পরীক্ষায় পাস করেছেন ৩৯৩৯৫ জন। পরীক্ষায় পাসের হার ৫৯.৭৭ শতাংশ।এর মধ্যে ছেলে ১৩ হাজার ৭৪৯ জন (৩৪.৯০ শতাংশ), মেয়ে ২৫ হাজার ৬৪৬ জন (৫২.৮৪ শতাংশ)। সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ২৫৭ জন (৪৭.১৬ শতাংশ), মেয়ে ২৮৮ জন (৫২.৮৪ শতাংশ)।

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪.৫ নম্বর পেয়েছেন নাসরিন সুলতানা ইভা নামে এক শিক্ষার্থী। দ্বিতীয় হওয়া ছেলে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৯১.৭৫।মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত সর্বোচ্চ নম্বর ২৮৫, সর্বনিম্ন নম্বর ২৭৯.৫। উপজাতী কোটায় সর্বোচ্চ ২৮২, সর্বনিম্ন নম্বর ২৬৪.৭৫।

এর আগে গত ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ১২টি পরীক্ষা কেন্দ্রের ২৬টি ভেন্যুতে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি ৫৪৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৯০৭। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫৩ হাজার ৮২ জন (৮০.৫৪ শতাংশ)। এবার প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন।

এমএসএম / এমএসএম

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত