বিশ্বসেরা গবেষকদের তালিকায় জবির ৫০ শিক্ষক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষক। শনিবার (২৩ এপ্রিল) বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২২-এ থাকা বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষকের মধ্যে স্থান পান তারা।
তালিকায় জবি গবেষকদের মধ্যে প্রথম এবং বাংলাদেশের মধ্যে ১৮তম স্থানে রয়েছেন অধ্যাপক কামরুল আলম খান, দ্বিতীয় স্থানে রয়েছেন সালেহ আহাম্মেদ ও তৃতীয় স্থানে রয়েছেন মো. শরিফুল আলম।
তালিকায় স্থান পাওয়া অন্যান্য শিক্ষকেরা হলেন- মোহাম্মদ সায়েদ আলম, মোহাম্মদ মুশাররফ হোসাইন, সায়েদ তাসনিম তৌহিদ, মো. দেলোয়ার হোসাইন, এম এ মামুন, কুতুব উদ্দিন, মো. আল-আমিন হক, আতিকুল ইসলাম, মো. জুলফিকার মাহমুদ, মো. নূরে আলম আব্দুল্লাহ, মোহাম্মদ লোকমান হোসাইন, আতিকুল ইসলাম, রাজিবুল আকন্দ, মোহাম্মদ আলী, মো. শাহজাহান, জয়ন্ত কুমার সাহা, জাহিদ হাসান, এ কে এম লুৎফর রহমান, মইনুল হাসান, মো. আব্দুল বাকী, সজল হালদার, শান্তনু কুমার সান্যাল, সায়েমা খানম, সজীব সাহা, মল্লিক আকরাম হোসাইন, পরিমাল বালা, মো. ইলিয়াস, আল হাকিম, বিশ্বজিৎ কুমার বিশ্বাস, লাইসা আহমেদ লিসা, মো. আবু লায়েক, মো. আব্দুল কাদের, মো. সারোয়ার আলম, মো. সগীর হোসাইন খন্দকার, আব্দুল্লাহ আল মমিন, কাজী সাখাওয়াত হোসাইন, মো. বায়েজিদ আলী, মো. রিওন তানভীর, মনোয়ারুল ইসলাম, মো. রাজদৌলা রাফি, তাপস চন্দ্র পাল, এ এম এম গোলাম আদম, হাসিবুল হাসান, মো. জহির উদ্দীন আরিফ, শারবান তহুরা, মো. একরামুল করিম ও মোশতাক আহমেদ।
র্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২১২টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ২৯ হাজার গবেষক স্থান পেয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা সকালের সময়কে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল বিষয় দুইটি। গবেষণার বিষয় এবং একাডেমিক বিষয়। গবেষণা সূচকে এত সংখ্যক শিক্ষকের স্থান পাওয়ার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামও উঠে আসে। এটি নিঃসন্দেহে গর্বের বিষয়। আমরা আশা করি অতি দ্রুতই এই সংখ্যা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied