ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৩৩ হাজার পরিবার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ১০:১৭

পবিত্র ঈদুল ফিতরের আগে তৃতীয় ধাপে প্রায় ৩৩ হাজার পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ৩২ হাজার ৯০৪টি গৃহহীন-ভূমিহীন দুস্থ পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করবেন তিনি। এটাকে এবারের ঈদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেখা হচ্ছে।

গতকাল রোববার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

সিনিয়র সচিব জানান, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে দুই লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। খাস জমির পাশাপাশি সরকার নিজে জমি কিনে এসব ঘর নির্মাণ করে উপহার হিসেবে দেওয়া হচ্ছে।

আরো প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ঘর নির্মাণ করতে পারলে দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না বলে জানান তোফাজ্জল হোসেন মিয়া। তিনি জানান, এই প্রকল্প নির্মাণে প্রায় তিন হাজার কোটি টাকার পাঁচ হাজার ৫০০ একর জমি দখলমুক্ত করে ভূমিহীনদের জন্য ঠিকানা নির্মাণ করে দেওয়া হয়েছে। এটাকে পৃথিবীর অন্যতম নজির হিসেবে দেখছেন তিনি।

প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয়েছে। দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের। এর সঙ্গে রান্নাঘর ও টয়লেট ছিল। আঙিনায় হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও জায়গা ছিল।

জামান / জামান

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়

দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

দে‌শে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং কর‌লে বড়‌জোর ৫০০ টিক‌বে

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানা‌লেন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট