ঢাকায় ডেনমার্কের রাজকুমারী ম্যারি
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। সোমবার (২৫ এপ্রিল) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাজকুমারী ম্যারি ঢাকায় পৌঁছেছেন। কিছুক্ষণ আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী ম্যারি প্রথম কর্মসূচীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন। দুপুরে রাজকুমারী ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূতের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আজ বিকেল ৫টার দিকে তার কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন ম্যারি। তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসির পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। রাজকুমারী কয়েকজন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন।
কক্সবাজার থেকে বুধবার সকালে রাজকুমারী ম্যারি এলিজাবেথ সাতক্ষীরা যাবেন এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে কুলতী গ্রামে যাবেন। রাজকুমারী জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদ ঘুরবেন এবং সেখানকার সাইক্লোন শেলটার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। সেখানে তিনি বাঁধের পাশে বসবাস করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন। পরে বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।
জামান / জামান
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
দেশে রিক্রুটিং এজেন্সি ৩ হাজার প্লাস, গ্রেডিং করলে বড়জোর ৫০০ টিকবে
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিকের মৃত্যু
সৌদির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের নিয়ে আলোচনা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার
চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা
চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা
নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস
অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানালেন প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী