ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

ডিরেক্টরস গিল্ডের ইফতার ও গুনীজনদের সম্মাননা অনুষ্ঠান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ২:১০

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এ বছর ছয় গুণীজনকে সম্মাননা দিতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার বিকেল ৪টায় ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে ‘ ইফতার ও গুণীজন সম্মাননা' শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলুর সভাপতিত্বে ও কৌশিক শংকর দাশ ও হৃদি হকের উপস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। উপস্থাপনায় থাকবেন কৌশিক শংকর দাশ ও হৃদি হক।এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব শিল্পী, নাট্যকার, নাট্য প্রযোজক, বিজ্ঞাপন এজেন্সির প্রতিনিধি ও চ্যানেল কর্তৃপক্ষ। ডিরেক্টরস গিল্ডের এ অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। 

সম্মাননা যারা পেতে যাচ্ছেন, তারা হলেন-  নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, নির্মাতা ও অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা ও অভিনেতা মাসুম আজিজ, নির্মাতা ও অভিনেতা জাহিদ হাসান, নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, নির্মাতা ও চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব।

এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, 'ডিরেক্টরস গিল্ডের সদস্য যারা প্রতিবছর একুশে পদক, স্বাধীনতা পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন, তাদেরকে সম্মান জানাতে ইফতার আয়োজনের সাথে প্রতিবছর  এ অনুষ্ঠান করা হয়। গিল্ড এ বছর ছয় জনকে সম্মাননা দেবে।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী