ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইবির ২০ শিক্ষক


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ২:৩৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক ২০২২ সালের বিশ্বসেরা গবেষকদের প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। তালিকায় স্থানপ্রাপ্ত বাংলাদেশের মোট ২ হাজার ৭৭১ জন গবেষকদের মধ্যে ইবির শিক্ষকরা হলেন- আতিকুর রহমান, রেজওয়ানুল ইসলাম, মোস্তফা কামাল, এম মিজানুর রহমান, অশোক কুমার চক্রবর্তী, জি এম আরিফুজ্জামান খান, আবু হেনা মোস্তফা জামাল, জালাল উদ্দীন, মিনহাজ উল হক, দিপক কুমার পাল, মনিরুজ্জামান, কে এম এ সোবহান, হেলাল উদ্দীন, রুহুল আমিন ভূঁইয়া, ইব্রাহিম আবদুল্লাহ, আহসানুল হক, এম মানজারুল হক, শিপন মিয়া, রকিবুল ইসলাম এবং বখতিয়ার হাসান।

উল্লেখ্য, অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স তৈরি করেছেন দুই অধ্যাপক মুরাত আলপার এবং সিহান ডজার। তাদের নামে এই সূচকের নাম রাখা হয়েছে। সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে এ র‌্যাংকিং।

এমএসএম / জামান

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ

পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ

কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য

‎সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা

ডিআইইউতে ছাত্রদলের কমিটি, সভাপতি রাকিবুল-সম্পাদক ইব্রাহিম