ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৫-২০২১ বিকাল ৭:২২


বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন। প্রথম দফার ৫ লাখ ডোজ উপহারের টিকা পৌঁছানোর নয়দিনের মাথায় শুক্রবার (২১ মে) নতুন এ তথ্য জানা গেল।

ঢাকার চীনা দূতাবাস সূত্র জানায়, আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি’র টেলিফোনে আলাপ হয়। আলাপকালে ড. মোমেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন।


এর আগে গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। সেদিন ভোর সাড়ে ৫টার দিকে ওই টিকা বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট এস–৩এজিএফ কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। পরে বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে টিকা বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সেদিন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, ‘সিনোফার্মের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন না দেয়ায় প্রথম দিকে আমরাও আনতে খুব বেশি আগ্রহী ছিলাম না। আমাদের বিশেষজ্ঞরাও এমন নির্দেশনা দিয়েছিলেন। তবে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আমরাও এখন টিকা আনতে চাই।’

তিনি আরও বলেন, ‘চীনা টিকার যৌথ উৎপাদন হতে পারে। আর তা হলে উভয়পক্ষই লাভবান হবে। চীন আমাদের ৫ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে। এজন্য চীনের সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।’

রিয়াদ / রিয়াদ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

প্রশিক্ষণ শেষ নয়, দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দিতে হবে

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন-পরিমাপযোগ্য ফলাফল দেখতে চায় জনগণ

বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা

সাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, সন্ধ্যা নাগাদ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে