সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ ইবির ৭ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী ১৪তম বাংলাদেশ জুডিসেয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে উত্তীর্ণ হয়েছেন। জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এএম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার সারাদেশে মোট ১০২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।
উত্তীর্ণ ইবি শিক্ষার্থীরা হলেন- ২০০৭-০৮ শিক্ষাবর্ষের আয়াজ আজাদ, ২০১০-১১ শিক্ষাবর্ষের জান্নাতুল আরা ববি, স্বপ্না মুস্তারিন ও সোহেল রানা, ২০১১-১২ শিক্ষাবর্ষের শফিউল্লাহ লিখন, ২০১২-১৩ শিক্ষবর্ষের লাবণী আখতার এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জান্নাতুল নাঈম অনন্যা।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে আয়াজ আজাদ বলেন, এবারই আমার শেষ সুযোগ ছিল। চারবার ভাইভাতে মুখোমুখি হয়েও বোর্ড আমাকে ফিরিয়ে দিয়েছে। তবুও হাল ছাড়িনি। স্বপ্ন ছিল বিচারক হব, এবার স্বপ্ন পূরণ হয়েছে।
এমএসএম / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ