গবেষণায় অনুদান পেলেন কুবির দুই শিক্ষক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুহুল আমীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২১-২২ অর্থবছরে গবেষণা অনুদান খাত থেকে অনুদান পেয়েছেন।
গবেষণায় অনুদান পাওয়া দুই শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন ‘বাংলায় আবিষ্কৃত টেরাকোটা ফলকের আলোকে প্রাচীন বাংলার সামাজিক-সাংস্কৃতিক অবস্থার প্রতিফলন (৪র্থ থেকে ১৩ শতক)’ বিষয়ে গবেষণার জন্য ৮ লক্ষ টাকা এবং ড. রুহুল আমীন কুমিল্লার বিভিন্ন প্রত্নতত্ত্ব স্থানগুলোর সুযোগ এবং ব্যবহার নিয়ে কাজ করার জন্য ৪ লক্ষ টাকার অনুদান পেয়েছেন।
গবেষণায় ড. মুহাম্মদ সোহরাব উদ্দিনের সাথে সহযোগী গবেষক হিসেবে থাকবেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রেজোয়ানা। সেই সাথে বিভাগ থেকে চারজন শিক্ষার্থীও তাদের সাথে কাজ করার সুযোগ পাবেন।
গবেষণা অনুদান প্রাপ্তির বিষয়ে ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমি এবং আরেকজন শিক্ষক তা পেয়েছি। আমি এতে খুবই খুশি। এটি একটি মৌলিক মাঠ পর্যায়ের কাজ। এখানে আমার সাথে যেসব শিক্ষার্থী কাজ করবে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং তাদেরকে এই ফান্ড থেকে কিছু আর্থিক সাহায্য করা হবে।অনুদানপ্রাপ্ত আরেক শিক্ষক সহযোগী অধ্যাপক ড. রুহুল আমীন বলেন, কুমিল্লাতে যেসব প্রত্নতত্ত্ব স্থানগুলো আছে তার সবগুলোর সঠিক তদারক হচ্ছে না, যার কারণে সেসব স্থাপনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে৷ এসব স্থাপনা যদি সরকার সংরক্ষণ করে প্রদর্শনের ব্যবস্থা করে তাহলে যেসব সুযোগ পাওয়া যাবে, এটাই এই গবেষণার মূল বিষয়। এতে করে যেসব দর্শনার্থী কুমিল্লায় ঘুরতে আসে তারা এগুলো দেখতে পারবেন পাশাপাশি সরকারী রেভিনিউ বৃদ্ধি পাবে।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied