ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ট্রেনের টিকিট কালোবাজারির সময় গ্রেপ্তার সহজ কর্মকর্তা চাকরিচ্যুত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ১০:৫৪

ঈদযাত্রার ট্রেনের টি‌কিট কা‌লোবাজা‌রির অ‌ভি‌যো‌গে টি‌কিট বি‌ক্রির দা‌য়ি‌ত্বে থাকা সহজ লি‌মি‌টে‌ডের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম রাজাকে কমলাপুর স্টেশ‌নের সার্ভার রুম থে‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব। এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করেছে বলে জানিয়েছে সহজ কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৭ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রাজাকে গ্রেপ্তারের পর চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে সহজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র‍্যাবের হাতে আটক রেজাউল করিম রেজা সহজ-সিনেসিস-ভিনসেন জেভির নিয়োগ করা একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। এ অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সহজ। অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ ও প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরো বলা হয়, রেজাউল করিম কয়েক বছর ধরে রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার লক্ষ্যে গত ২১ মার্চ তাকে নিয়োগ দেয়া হয়েছিল। ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ।

তবে সহজের ওই সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজাকে গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

জামান / জামান

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানা‌লেন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে