ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বগুড়ার শেরপুরে গুদামজাতের কারণে তেল সংকট, অসহায় ভোক্তা


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ২:৩০
রান্নার অতিপ্রয়োজনীয় জিনিস ভোজ্যতেল সায়াবিন। বগুড়ার শেরপুরে বাজার থেকে যেন উধাও হয়ে গেছে। ব্যাবসায়ীরা গোডাউনভর্তি তেল রেখে তেলের সংকট দেখিয়ে আদায় করছে বর্ধিত মূল্য। এ কারণে উপজেলার ভোক্তাদের মাঝে সয়াবিন তেলের জন্য হাহাকার দেখা দিয়েছে। বাজারে ভোজ্যতেল সয়াবিন না পেয়ে বিকল্প সরিষার তেল নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। 
 
মাঝে মাঝে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকলেও বেপরোয়া ব্যবসায়ীরা। সরকারি মূল্যে তেল বিক্রি করতে নারাজ তারা।
 
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ও ডিলারদের কাছ থেকে তেল পাওয়া যাচ্ছে না। এ কারণে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। সয়াবিন তেল যদিও বা পাওয়া যাচ্ছে, তা মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। বাজারে বর্তমানে সর্বোচ্চ খুচরা মূল্যেকেই পাইকারি মূল্য নির্ধারণ করেছে শেরপুরের তেল সরবরাহকারী ব্যবসায়ীরা।
 
বাজার ঘুরে দেখা গেছে, সরকারের বেঁধে দেয়া পাম অয়েলের খুচরা মূল্য ১৩০ টাকা, যা পাইকারি বিক্রি হচ্ছে ১৬৬ টাকা লিটার, খোলা সয়াবিন তেল খুচরা সর্বোচ্চ মূল্য ১৪৩ টাকার স্থলে পাইকারি ১৮৮ টাকা, ১ লিটারের পাইকারি প্যাকেট ১৬০ টাকা, বোতলজাত তেল পাইকারি ১৬৫টাকা এবং খুচরা ১৭০-১৭৫ টাকা। দুই লিটারের বোতল খুচরা বিক্রয়মূল্য ৩১৮ টাকার স্থলে পাইকারি ৩২০-৩২৫ টাকা।
 
এদিকে অজ্ঞাত কারণে উপজেলায় গত মঙ্গলবার সকাল থেকে ৫ ও ৩ লিটারের বোতল হঠাৎ করে উধাও হয়ে যায়। তথ্য নিয়ে জানা যায়, ৫ লিটারের তেল ঢেলে খোলা তেল হিসেবে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। তাই ২ লিটারের বোতল  পাওয়া যাচ্ছে দু-একটি দোকানে। 
 
শেরপুরের রেজিস্ট্রি অফিস এবং হাটখোলা এলাকায় সয়াবিন তেলের পরিবেশকরা জানান, কোম্পানি থেকে তাদের সয়াবিন তেল সরবারাহ করা হচ্ছে না। অথচ তাদের গোডাউন ভর্তি তেল রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
 
নাম প্রকাশ না কারার শর্তে অনেক খুচরা দোকানি জানান, পাইকারি অনেক ব্যবসায়ী তেল তাদের গোপন গুদামে মজুদ করে ফেলেছেন। বিশেষ করে ৫ লিটার ও ৩ লিটারের বোতল।
 
এদিকে বাজারে খোলা ড্রামের তেল ১৮৮ টাকা লিটার বিক্রি হচ্ছে। অপরদিকে সয়াবিন তেলের সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় এই সয়াবিন তেলের পরিবর্তে বিকল্প হিসাবে সরিষার তেলের দিকে ঝুঁকছেন অনেকেই।  
 
এ বিষয়ে শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বাজারে তেলের মূল্য কেন বৃদ্ধি পেল বা কে তেল গুদামজাত করল, এটা দেখা তার দায়িত্বের মধ্যে পড়ে না। সারাদেশেই এ সংকট বিরাজমান। 

এমএসএম / জামান

জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি

চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার