প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সকল মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন : সুজিত রায় নন্দী
দৃষ্টিহীন ও প্রতিবন্ধীরদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর সদর এবং হাইমচরের মাটি ও মানুষের নেতা সুজিত রায় নন্দী। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে এই ঈদ উপহার তুলে দেয়া হয়। উপহারভোগীদের মধ্যে প্রতিবন্ধী, অন্ধ হাফেজ, অসহায় ও দুস্থ ভাসমান নারী-পুরুষ ছিলেন।
তাদের উদ্দেশে জননেতা সুজিত রায় নন্দী বলেন, সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মানবতার রোল মডেল। তিনি বিশ্ব মানবতার মা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অসহায় ও সমাজে পিছিয়ে পড়া মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। তার উৎসাহেই তার পক্ষে এই ঈদ উপহারসামগ্রী অসহায়দের হাতে আমি পৌঁছে দিচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সুস্থ্য থেকে দেশ পরিচালনা করতে পারেন, সেই দোয়া সকলের কাছে কামনা করি।
সাংবাদিক শেখ মহাসীনের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য শেখ আতিকুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সহ-সভাপতি অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, সদর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শরিফ আহমেদ প্রমুখ।
ঈদ উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও ত্রাণসামগ্রী ।
এমএসএম / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত