আমার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নত করা : কুবি উপাচার্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন বলেছেন, আমি ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে যোগদান করার পর থেকেই শিক্ষার মান নিশ্চিতকরণ, শিক্ষকদের গবেষণায় উৎসাহিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বত্র আইনের শাসন বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্ব দিয়ে এসেছি। আমার লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নত করা। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে "ন্যাশনাল ইন্টেগ্রিটি সিস্টেম ওয়ার্ক প্ল্যান" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।
কর্মশালার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।
কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ রশিদুল ইসলাম শেখ এবং কো-কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
কর্মশালার প্রধান অতিথি ড. মোঃ আবু তাহের তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয়সমূহের ভিশন হলো মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ। আর তার উপায় হলো উন্নতমানের গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে সুশাসন নিশ্চিত করা।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied