ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষাবৃত্তি পাচ্ছে ইবি’র ১৫৪ শিক্ষার্থী


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ৪:৫৬

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫৪ জন শিক্ষার্থী। মনোনীত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ২০১৮ সালের ফলাফলের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন ১৩ জন মেধা ও ১৪১ জন সাধারণ বৃত্তিপ্রাপ্তির জন্য মনোনীত হয়েছেন। মনোনীতদের দ্রুত নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য দিতে হবে। এতে শিক্ষার্থীদের স্নাতকোত্তর শ্রেণির রোল ব্যবহার করতে হবে। বৃত্তিপাপ্তির জন্য অনলাইন সুবিধা সম্পন্ন তফসীলভুক্ত ব্যাংকে শিক্ষর্থীর নিজ নামের হিসাব নম্বর থাকতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ২৫৭ জন শিক্ষার্থী স্নাতক শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি পাবেন। এর মধ্যে মেধা বৃত্তিতে মোট ১৩২ জন ও সাধারণ বৃত্তিতে ৪ হাজার ১২৫ জন মনোনীত হয়েছেন। বৃত্তির মেয়াদকাল এক বছর। মেধা বৃত্তিতে মনোনীত শিক্ষার্থীরা এককালীন ১ হাজার ৮০০ টাকা ও মাসিক হারে ১ হাজার ১২৫ টাকা এবং সাধারণ বৃত্তিতে মনোনীতরা এককালীন ৯০০ টাকা ও মাসিক হারে ৪৫০ টাকা করে পাবেন। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ