ঈদযাত্রায় বাড়ছে যাত্রীর চাপ
বেশি দিন বাকি নেই পবিত্র ঈদুল ফিতরের। এরই মধ্যে শুক্রবার থেকে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানের ছুটি শুরু হচ্ছে। ফলে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকেই বাড়ছে মানুষের বাড়ি যাওয়ার চাপ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা যায়।
এবার শুক্র-শনি ও মে দিবস মিলিয়ে টানা ছয়দিনের ছুটি হচ্ছে। তাই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আজই বাড়ির দিকে রওনা দিচ্ছেন অনেকে।
বাগেরহাট যেতে সায়েদাবাদ বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফছান জানি আশিক বলেন, প্রাইভেটকার দিয়ে যেতে একটু সময় বেশি লাগে, তাই বাসের জন্য এখানে এসে অপেক্ষা করছি।
বরগুনা যাবেন সনিয়া আক্তার। তিনি বলেন, বাসের জন্য অপেক্ষা করছি। পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছি বাড়ি। যাতায়াতে যত কষ্টই হোক না কেন সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ করার একটা আনন্দ থাকে।
আরেক যাত্রী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সরকারি চাকরি করি। ঈদের ছুটি যেহেতু শুরু হয়েছে, তাই আজকে রওনা দিয়েছি। পরিবারের সঙ্গে ঈদ করতে হবিগঞ্জ যাচ্ছি।
সায়েদাবাদ থেকে সিলেট চট্টগ্রাম ও খুলনাগামী বাসগুলোতে গত কয়েক দিনের তুলনায় যাত্রীদের চাপ বেড়েছে। আগামীকাল থেকে চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।বরগুনা-বাগেরহাটগামী রাজিব পরিবহনের টিকিট বিক্রেতা মোহাম্মদ লোকমান বলেন, আজ লোকজন এখনো তেমন আসে নাই, তবে আগামীকাল সকালের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সকালের টিকিট বিক্রি হলেও বিকেলের টিকিট এখনো কিছু রয়েছে।
এন আর ট্রাভেলসের টিকিট মাস্টার আকাশ কুমার ঘোষ বলেন, আজকে লোক বেশি। তবে আমাদের এখানে সবচেয়ে বেশি চট্টগ্রাম রোডের যাত্রী।
এমএসএম / জামান
দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা
চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা
নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস
অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানালেন প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে