ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৪-২০২২ দুপুর ১০:৩২

এক দিনের সংক্ষিপ্ত সফর শে‌ষে ঢাকা ছে‌ড়ে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সা‌ড়ে ৮টায় কুর্মিটোলা বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থে‌কে ভুটা‌নের উদ্দেশ্যে ঢাকা ত‌্যাগ ক‌রেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী‌কে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় বিমানবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের দি‌কে ঢাকায় আসেন জয়শঙ্কর। কর্মসূচির শুরু‌তে জয়শঙ্কর বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে জয়শঙ্কর ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির পক্ষ থেকে বঙ্গবন্ধুকন‌্যা‌কে নয়াদি‌ল্লি সফ‌রের আমন্ত্রণ জানান। এছাড়া বৈঠকে দুই দে‌শের যোগা‌যোগ ব্যবস্থাপনায় আরো জোর দেয়ার পাশাপাশি সম্পর্কের বর্তমান অবস্থান নি‌য়ে সন্তোষ প্রকাশ করে উভয়পক্ষ।

এরপর সন্ধ্যায় রাজধানীর ফ‌রেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মো‌মেন-জয়শঙ্কর। আধাঘণ্টার কম সময় অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা তিস্তার পানিবণ্টন ইস্যু খুব দ্রুত স্বাক্ষরের পাশাপাশি দুই দেশের অমীমাংসিত ইস্যুগুলোও সমাধানে জোর দেয়। অন‌্যদি‌কে নয়াদি‌ল্লি যোগাযোগ, জল‌বিদ্যুৎসহ অন্যান্য খাতে শক্তিশালী উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দেয়।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালে প্রথমবার ঢাকা সফর করেন জয়শঙ্কর। গত বছরের মার্চে শেষবার ঢাকা সফর করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এটি ছিল জয়শঙ্করের তৃতীয় ঢাকা সফর।

জামান / জামান

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানা‌লেন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১