ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পোশাক কারখানার ছুটির পর চাপ বাড়বে ট্রেনে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৪-২০২২ দুপুর ১১:২৯

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ বাড়লেও ঈদযাত্রায় যেমনটি হওয়ার কথা সেরকম দেখছেন না স্টেশন কর্মকর্তারা। তবে পোশাক কারখানাগুলো ছুটি হলে ট্রেনে যাত্রীর চাপ অনেক বাড়বে।

শুক্রবার (২৯ এপ্রিল) সরেজমিন দেখা যায়, ভোর থেকেই রেলস্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। আর গেটে টিকিট চেক করে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন নিরাপত্তাপ্রহরীরা। এ সময় ঢাকা-খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’র দেরি হওয়া ছাড়া বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি।

স্টেশনের নিরাপত্তাকর্মী শাহিন জানান, এবার তো তেমন চাপ নেই মানুষের। তবে আজকে রাত থেকে বাড়তে পারে। পোশাককর্মী অনেক বেশি। এই কারখানাগুলো ছুটি দিলে ভিড় অনেক বাড়বে।

আরেক নিরাপত্তাকর্মী আরমান জানান, অনেক মানুষ আগেই ঢাকা ছেড়েছেন। যাত্রীদের এখনো বড় চাপ না আসলেও গার্মেন্টস ছুটি না হওয়ায় ভিড় তেমন বাড়েনি। আজ রাত থেকে এই চাপ বাড়তে পারে।

এদিকে, সকাল সোয়া ৮টায় সুন্দরবন এক্সপ্রেসের স্টেশনে উপস্থিত থাকার কথা থাকলেও তা আধাঘণ্টা পর আসে। এরপর যাত্রীরা আসন গ্রহণের পরও অনেকক্ষণ অপেক্ষায় থাকে ট্রেন। দেড় ঘণ্টা পর ৯টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এটি।

এর আগে ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়, চলে ২৭ এপ্রিল পর্যন্ত। এই ট্রেনের টিকিট পেতে স্টেশন ও অনলাইনেও ভোগান্তিতে পড়ে মানুষ।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

জামান / জামান

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানা‌লেন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১