ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি   


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৯-৪-২০২২ দুপুর ৩:৩১

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নুরেআলম মিনা। উত্তর-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শুক্রবার (২৯ এপ্রিল) তিনি টাঙ্গাইল আসেন। টাঙ্গাইল আগমন উপলক্ষে অতিরিক্ত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের গোড়াই থেকে শুরু করে এলেঙ্গাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ করছেন। উত্তর-পশ্চিমাঞ্চলের জেলার সব ধরণের যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়েই চলাচল করে। ঈদে বাড়িমুখী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট একত্রে অনেকদিন আগে থেকেই কাজ শুরু করেছে। চালকদের লেন সঠিক রেখে চলাচল এবং নিয়ম কানুন মেনে যানবাহন চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান অতিরিক্ত ডিআইজি ।

এ সময় উপস্থিত ছিলেন-  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী 'সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ।

জামান / জামান

মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে