ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ২:১২

ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

মন্ত্রী বলেন, ‘সড়কে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও আছেন। অতিরিক্ত ভাড়া না নিতে বাসমালিক ও শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যেসব পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

অতিরিক্ত ভাড়া নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ যেহেতু আসছে, তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। যারাই অতিরিক্ত ভাড়া নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। গাজীপুর-এলেঙ্গা মহাসড়কের পরিস্থিতিও ভালো। নির্বিঘ্নে চলছে পরিবহন। ফলে ঘরমুখো মানুষের ঈদযাত্রাও স্বস্তিদায়ক।

মহাখালী বাস টার্মিনালে রাস্তার ওপরে যত্রতত্র বাস রাখায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন থেকে বাস মালিকরা রাস্তার ওপরে যেন গাড়ি না রাখে সেজন্য তাদের সর্তক করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

জামান / জামান

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানা‌লেন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে