ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবি শিক্ষকের পিএইচডি অর্জন


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ২:৫৩

ইইছুব ওসমান, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুল কাদের বেলজিয়ামের ভ্রেই ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করে।

ড. মোহাম্মাদ আব্দুল কাদের ভ্রেই ইউনিভার্সিটি অব ব্রাসেলস-এর সাইন্স এন্ড বায়ো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে ডক্টর অব সাইন্স ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণার ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক ম্যাথিউ কারভেইন। গবেষণার বিষয় ছিল ‘বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দূর্যোগ উদ্ভূত ঝুঁকির পারিসরিক বিশ্লেষণ এবং প্রশমন কৌশল। ’
পিএইচডি’র পাবলিক ডিফেন্সে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালেহ মাহবুব। তাঁর পিএইচডি গবেষণাটি বেলজিয়াম সরকারের মর্যাদাপূর্ণ ভিএলআইআর-ইউওএস আইপিসি পিএইচডি স্কলারশীপ (VLIR-UOS ICP PhD Scholarship) অর্জন করে।

গবেষণার বিষয়টি নিয়ে ড. মোহাম্মাদ আব্দুল কাদের বলেন, বাংলাদেশ তথা বিশ্বে এই প্রথম মাইক্রো লেভেলে অর্থাৎ খানা পর্যায়ে তথ্য সংগ্রহ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দূর্যোগ ব্যবস্থাপনার ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে এবং কিভাবে তা  থেকে মুক্তি পাওয়া যায় তার কিছু কৌশল তুলেধরা হয়েছে। গবেষণার পরিসর ব্যাপক। যদি এই গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল গ্রহণ করে বাংলাদেশ সরকার ও দূর্যোগ ব্যবস্থাপনায় কাজ করা প্রতিষ্ঠানগুলো কাজে লাগালে দূর্যোগ ব্যবস্থাপনায় আরো গতিশীলতা আসবে এবং প্রান্তিক ক্ষতিগ্রস্থ মানুষ আরো বেশি সুযোগ সবিধা পাবে। 

উল্লেখ্য, ড. মোহাম্মাদ আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স  এবং ব্রাসেলস-এ ফিজিক্যাল জিওগ্রাফিতে দ্বিতীয় মাস্টার্স করেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে এ পর্যন্ত তাঁর ২০ টির বেশি গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে। 

 

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে