কমলাপুরে আজও ঘরমুখো মানুষের চাপ
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজও ঘরমুখো হাজারো মানুষের ভিড়। নিজ গন্তব্যে যেতে প্লাটফর্মে ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা করছেন যাত্রীরা। ট্রেনগুলোও নির্দিষ্ট সময় পরপর প্লাটফর্ম ছেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও অনেক ট্রেন আবার যাত্রী নিয়ে কমলাপুর আসছে। রোববার (১ মে) কমলাপুর রেলস্টেশনে এমন চিত্র দেখা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার (২ মে) অথবা পরদিন মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার সকাল থেকেই স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। দুপুরের পর থেকে কমতে থাকে যাত্রীর চাপ। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৬টি ট্রেন যাত্রী নিয়ে প্লাটফর্ম ছেড়ে গেছে। রাত ১২টা পর্যন্ত ৭০টির বেশি ট্রেন যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা রয়েছে।
দুপুরে দিকে দেখা যায়, বিভিন্ন কাউন্টার থেকে টিকিট কাটছেন যাত্রীরা। অনেকে আবার টিকিট ফেরত দিচ্ছেন। প্লাটফর্মের ভেতরে হাজারো যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এর মধ্যে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ৩ নম্বর প্লাটফর্মে, সিলেটগামী কালনী এক্সপ্রেস ৬ নম্বর প্লাটফর্মে, চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার ৭ নম্বর প্লাটফর্মে অবস্থান করে যাত্রী তুলছে।
সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জাগো নিউজকে বলেন, প্রায় প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে। গত ২৭ এপ্রিল থেকে দিনে গড়ে ৫৩ থেকে ৬০ হাজার যাত্রী কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তাদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে আমরা আপ্রাণ চেষ্টা করছি।
তিনি বলেন, আজ রাত পর্যন্তই ট্রেনে যাত্রীর চাপ থাকবে। কাল থেকে স্বাভাবিকভাবেই ট্রেন চলবে।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না