ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

৪ দিনে ঢাকার নেটওয়ার্কের বাইরে ৭৩ লাখ সিম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৫-২০২২ বিকাল ৭:১১

করোনা মহামারীর কারণে গত দুই বছর ঈদ উদযাপন হয়েছে বিধিনিষেধের মধ্যে। এ বছর করোনা সংক্রমণ কমার পর প্রথম ঈদ। তাই ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের বাঁধভাঙা ঢল নামবে, এমনটাই ধারণা করা হয়েছিল। বাস্তব চিত্রও তাই দেখা যাচ্ছে।

গত ২৯ ও ৩০ এপ্রিল বা দুই দিনে ঢাকা ছেড়েছে ৪৩ লাখ ৯ হাজার ২১৬ টি মোবাইল সিম। এর আগের দুই দিনেও আনুমানিক ৩০ লাখ সিম রাজধানী ছেড়েছে। অর্থাৎ গত চারদিকে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

রোববার (১ মে) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এসব তথ্য জানান।

তিনি বলেন, এটা শুধু সিমের তথ্য। মানুষের নয়। কারণ অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে যাদের শিশু বা কিশোরদের কাছে কোনো মোবাইল নেই। মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী চারদিনে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে।

মন্ত্রী দেওয়া তথ্য থেকে জানা যায়, এ ঈদে সবচেয়ে বেশি সংখ্যক সিম ঢাকার বাইরে গ্রামীণফোনের। আর সবচেয়ে কম টেলিটকের।

গত ২৯ ও ৩০ এপ্রিল বা দুই দিনে ১৮ লাখ ৬২ হাজার ১৩৬ টি গ্রামীণফোনের সিম, রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০ টি, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২ টি এবং টেলিটকেটর ১ লাখ ৪৬ হাজার ৮ টি সিম ঢাকার বাইরে গেছে।

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ