ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ফাঁকা ঢাকায় পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৫-২০২২ সকাল ৯:১৫

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রচুর মানুষ বাড়ি যাওয়ায় রাজধানী এখন ফাঁকা। ফাঁকা ঢাকাকে নিরাপত্তা দিতে মাঠে সক্রিয় থাকছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকেই রাজধানীর জন্য বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে ডিএমপি।

ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে মানুষজন বাড়ি গেছে। আর ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে তীক্ষ্ণ দৃষ্টি থাকবে পুলিশের।

অন্যদিকে ডিএমপির বেশ কয়েকটি থানা সূত্রে জানা গেছে, ঈদের এক দিন আগে থেকে ঢাকার নিরাপত্তার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলোতে। ফাঁকা ঢাকার বাসা বাড়ি ও রাস্তায় যেন কোনো চুরি, ছিনতাই ও ডাকাতি না ঘটে, সেজন্য থানাগুলোকে আবাসিক এলাকা থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ জায়গায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের ছুটিতে রাজধানীকে নিরাপদ রাখতে পুলিশের এই তৎপরতা মাঠ পর্যায়েও দেখা গেছে। ডিএমপির বিভিন্ন থানার টহল টিমকে সোমবার (২ এপ্রিল) সকাল থেকে বিশেষ নজরদারি করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, টহল টিমগুলো প্রধান সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকার অলিগলিতে যাচ্ছে। বাসা বাড়ির দারোয়ানদের সঙ্গে কথা বলে সার্বিক তথ্য জানছে, কোনো সমস্যা আছে কি না। এছাড়া আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোতে কারো গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।

অন্যদিকে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরাও তৎপর রয়েছেন। ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ডিবি।

ডিএমপি সূত্রে জানা যায়, এরইমধ্যে থানা ও ডিবি পুলিশ যৌথভাবে প্রায় ৫০০ ছিনতাইকারী ও চোরকে গ্রেপ্তার করেছে।

ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেজানান, ঈদকে কেন্দ্র করে আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে ঢাকায় রাতদিন ৫০০টি মোবাইল টিম কাজ করছে। আর রাতে আড়াই হাজারের বেশি পুলিশ সদস্য ঢাকার নিরাপত্তায় কাজ করছে। বিশেষ করে বাসাবাড়িতে ছিনতাই-ডাকাতি এড়ানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, দুই দিন আগে থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে, যা আজ আরও জোরদার করা হয়েছে।

এদিকে, ফাঁকা ঢাকায় বেপরোয়া গতিতে চলে যানবাহনগুলো যেন দুর্ঘটনা ঘটাতে না পারে সেজন্য বিশেষ ব্যারিকেড দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, সোমবার থেকে ঢাকার মানুষ কমে গেছে, প্রায় নীরব হয়ে গেছে ঢাকা শহর। এরইমধ্যে ট্রাফিক বিভাগ চেকপোস্ট স্থাপন ও ব্যারিকেড দেওয়ার কাজ করছে। যাতে ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে বেপরোয়া যানবাহন চালিয়ে দুর্ঘটনা ঘটাতে না পারে।

জামান / জামান

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে

মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ

ঢাকায় রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় অসদুপায়: প্রক্সি ও ডিভাইসসহ আটক ৩ জনের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলা: হানিফসহ ৪ জনের রায় যেকোনো দিন