ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঈদের দিন সড়কে ঝরল ১৭ প্রাণ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২২ সকাল ৯:৫৮

ঈদের দিনে দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ জন। এদের মধ্যে গাজীপুরে পাঁচজন, ময়মনসিংহে তিনজন, কুমিল্লায় তিনজন, টাঙ্গাইলে দুজন এবং সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, মাদারীপুর একজন ও মানিকগঞ্জে একজন করে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) ঈদের দিন সকাল থেকে এ দুর্ঘটনাগুলো ঘটে।

গাজীপুরে নিহত ৫ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। ঈদের দিন বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার সাদুল্লা হাজীপাড়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে রেনু বেগম , গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন, জামালপুর জেলার সানন্দবাড়ী গ্রামের মৃত সফিকের স্ত্রী সাথী বেগম। অপর দুজনের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

ময়মনসিংহে নিহত ৩ : ময়মনসিংহের নান্দাইলে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন-উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়েরপাড় গ্রামের আ. মালেক মাস্টারের ছেলে আল মামুন (২৫), একই উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৪) ও ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ. ছামাদের ছেলে জাকারিয়া মিয়া (২০)।

কুমিল্লায় নিহত ৩ : কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে একজন ও প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হন।মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-মাধাইয়া এলাকার সোহেল (২৫), মাখাইয়ায় এলাকার নাজমা বেগম (৪৬) ও বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার মৃত সিরাজুল হক তালুকদারের ছেলে মঞ্জুরুল হক তালুকদার (৩৫)।

টাঙ্গাইলে নিহত ২ : টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) ও রিপন (১৬)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)। ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ার হোসেন হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ নিহত ১ : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজগঞ্জের তাড়াশে সেতুর অ্যাপ্রোচে ধাক্কা লেগে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরে নিহত ১ : লক্ষ্মীপুরের রামগতিতে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় সিয়াম ( ১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে ) বিকেলে লক্ষ্মীপুর-আলেকজান্ডার সড়কের জমিদারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরে নিহত ১ : মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জে নিহত ১ : মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মহিদুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার সরুন্ডি এলাকার মহিদুর রহমান বাসিন্দা।

জামান / জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপকূলে ঝড়ের শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান