তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আগামীকাল (শনিবার) রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
শনিবার (৯ অক্টোবর) সকালে লন্ডন থেকে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর পর প্রথমে বাসায় নেওয়া হবে। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা শেষবারের মতো তাকে দেখবেন।
শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে রাখা হবে। এ সময় বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বিকেল ৩টায় ওল্ড ডিওএইচএস খেলার মাঠেই তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এর আগে গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
লন্ডনের জানাজায় পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তার ছেলে ও বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী। তিনি বলেন, পেশাগত জীবনে তার বাবার কিছু আদর্শ ছিল, যেগুলোর সঙ্গে তিনি কখনো আপস করতে চাননি। তার বিশ্বাস ছিল, সাংবাদিকতা হতে হবে সৎ, নির্ভীক ও স্বাধীন। সাংবাদিকতা তার কাছে শুধু পেশা ছিল না, ছিল দায়িত্ব ও ভালোবাসার জায়গা।
রাদ বলেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে তার বাবাকে জীবনে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই সময়গুলোতে যারা পাশে ছিলেন, তাদের ভালোবাসা, সাহস ও সমর্থনের জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে রাদ বলেন, আল্লাহ যেন তার সব ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং ভালো কাজগুলো কবুল করেন।
প্রসঙ্গত, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় তৌফিক ইমরোজ খালিদী ১ অক্টোবর রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে লন্ডনের সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান যে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন অর্থাৎ ২ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
aliul / aliul
গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি
আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন
ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি
সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ
বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি পাঁচশ ছুঁইছুঁই
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড
শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী