ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মানবতাবিরোধী ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন : জয়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২২ দুপুর ১০:৭

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ শুভেচ্ছা জানান তিনি।

নিচে ঈদ উপলক্ষে সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘ঈদ মোবারক ! আজকের এই পবিত্র দিনে ইসলামের শান্তির বার্তা পৌঁছে যাক দেশের প্রতিটি মানুষের কাছে। দীর্ঘ ত্রিশ দিন রমজানের সংযমের পর সাম্য ও শান্তির বন্ধনে জমে উঠুক সম্প্রীতির উৎসব।

সবার প্রতি আমার অনুরোধ- প্রকৃত ধার্মিকের মতো সুবিবেচক, যৌক্তিক ও শান্তিপ্রিয় হোন; উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের মানবতাবিরোধী ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ত্যাগের মহিমায় আলোকিত হোন। তাহলেই ঈদের আনন্দ ছড়িয়ে যাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালির মনে।

করোনা মহামারীর ধাক্কা সামাল দিয়ে বাংলাদেশে আবার ফিরেছে প্রাণচাঞ্চল্য। নিজেদের ঈদের আনন্দের সাথে আমাদের আশেপাশের অস্বচ্ছল মানুষ ও পরিবারগুলোর পাশে দাড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

ঈদের উৎসব ছড়িয়ে যাক সবার প্রাণে। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

জামান / জামান

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান