ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৫-২০২২ দুপুর ১১:৩৩

গত দুদিনের তুলনায় বুধবার (৪ মে) আবহাওয়া পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মেঘ কেটে গেছে। এখন শুধু খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ মে) থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

আন্দামানে লঘুচাপের বিষয়ে তিনি জানান, আন্দামান সাগরে লঘুচাপ নিয়ে আমরা পূর্বাভাস দিয়েছি। আমরা ধারণা করছি আগামী পরশুদিন লঘুচাপটি তৈরি হয়ে যাবে। লঘুচাপটি তৈরি হচ্ছে এটা নিশ্চিত। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী লঘুচাপটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে।

এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, বছরের এপ্রিল ও মে মাস হচ্ছে ঘূর্ণিঝড়প্রবণ মাস। আর মে মাসের শুরুতেই আন্দামান সাগরে লঘুচাপটি নিয়ে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপটির সর্বশেষ তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ এর লক্ষ্য হতে যাচ্ছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট ঘূর্ণিঝড়ে রূপ নেবে, যার নাম হবে আসানি (শ্রীলঙ্কার দেয়া নাম)।

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ