ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

টানা ৬ দিনের ছুটি শেষে অফিসের কর্মব্যস্ততা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ১০:৫০

পবিত্র ঈদুল ফিতরের টানা ৬ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলেছে অফিস-আদালত। এবার শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই গত বৃহস্পতিবার শেষ কর্মদিবস অফিস হয়ে শুক্রবার থেকে ৬ দিনের ঈদের ছুটি শুরু হয়।

গত মঙ্গলবার পালিত হয় ঈদুল ফিতর। বুধবারও ছিল ঈদের ছুটি। যদিও সরকার ঘোষিত ৬ দিনের মধ্যে শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা।

তবে যারা ৬ দিনের পর আজ ছুটি নিয়েছেন, তারা আগামী শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাবেন। ঢাকার বাইরে যারা ঈদ করতে গেছেন, সরকারি-বেসরকারি বেশিরভাগ কর্মজীবী ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতে পুরোপুরি কার্যক্রম চালু হতে রোববার (৮ মে) পর্যন্ত লেগে যাবে।

আগেও দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ার তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই ভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।

তবে এবার ঈদের ছুটিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে সরকার থেকে নির্দেশনা দেয়া হয়েছিল। তাই ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সবার উপস্থিতি স্বাভাবিক থাকবে বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাসের কারণে গত দুই বছর বিধিনিষেধের মধ্যে কেটেছে ঈদ। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছেড়েছেন অর্ধেকের বেশি মানুষ।

মোবাইল অপারেটরদের বরাত দিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এবার ঈদুল ফিতর উদযাপন করতে গত বৃহস্পতিবার থেকে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছেন।

জামান / জামান

বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০

চার খুনের তদন্তে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে