১০৪ টাকা কমে ১২ কেজি এলপিজির দাম ১৩৩৫
ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১ হাজার ৪৩৯ থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৩৩৫ টাকায়। বৃহস্পতিবার (৫ মে) দুপুরে এ ঘোষণা দেয় বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ১০৪ টাকা ২৬ পয়সা ও মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ৩৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে।
এদিকে, গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম না বাড়ালেও মে মাসের জন্য বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলপিজির দাম ১০৩ রুপি বাড়িয়েছে ভারত। জানা গেছে, মে মাসে ১০৩ দশমিক ৫০ রুপি বাড়ানো হয়েছে দাম। এতে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৪৫৫ রুপিতে।
গত বছর টানা পাঁচ দফা এলপিজির দাম বাড়ে। টানা দাম বাড়ার কারণে গত বছর আলোচনায় ছিল এলপিজি। চলতি বছরের জানুয়ারি মাসে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৯১ টাকা। এপ্রিল মাসে দাম বাড়িয়ে করা হয় ১ হাজার ৪৩৯ টাকা।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না