পুরনো আমেজে ফিরছে শিল্পকারখানা
ঈদের এক সপ্তাহ ছুটি শেষে আজ শনিবার (৭ মে) থেকে খুলতে শুরু করেছে শিল্পকারখানা। ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন অধিকাংশ কারখানার শ্রমিক। তবে বাড়তি ছুটি পাওয়ায় এখনো অনেক শ্রমিক কর্মস্থলের বাইরে আছেন। তাই আশা করা যাচ্ছে, রোববার ও মঙ্গলবার থেকে পুরোদমে কারখানায় কাজ শুরু করবেন মালিকরা।
এ বিষয়ে ডেনিম এক্সপার্ট লিমিটেড ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল জানিয়েছেন, ঈদের ছুটি শেষে আজ (শনিবার) থেকে আমাদের কোম্পানিসহ অধিকাংশ পোশাক কারখানায় কাজ শুরু হয়েছে। বেশকিছু কারখানা প্রয়োজন অনুসারে শ্রমিকদের ছুটি একটু বেশি দিয়েছিল। তারা পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু থেকে কারখানা খুলতে শুরু করবে।
একই কথা জানান নিটওয়্যার কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি ফজলে শামীম এহসান। তিনি জানান, দেশে গার্মেন্টস শিল্প চালুর পর এবারের ঈদে শ্রমিকরা সবচেয়ে বেশি ছুটি পেয়েছেন। অনেকগুলো গার্মেন্টস ১০ থেকে ১৫ দিন পর্যন্ত ছুটি দিয়েছে শ্রমিকদের। সরকারি ও সাপ্তাহিক ছুটির পর আজ কিছু গার্মেন্টসে উৎপাদন শুরু হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে সব কারখানায় কাজ শুরু হবে।
তিনি আরো জানান, যেসব কারখানায় শিপমেন্টের চাপ ছিল সেগুলো খুলে দেয়া হয়েছে আর যেগুলোতে চাপ কম সেগুলো আরো দুই-তিন দিন পর খুলবে।
এদিকে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে বাস, লঞ্চ ও ট্রেনের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে শ্রমিকরা ঢাকা, গাজীপুর, আশুলিয়া, সাভার এবং নারায়ণগঞ্জে ফিরছেন। এই সুযোগে বাস-ট্রাক মালিকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করছেন বলে অনেকে অভিযোগ করেছেন।।
জামান / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না