ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জাককানইবি'তে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে আসছেন শিক্ষামন্ত্রী


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ৭-৫-২০২২ দুপুর ৪:৩৫
আগামী ৯মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।  বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই আয়োজনের প্রথম পর্ব সোমবার (৯ মে) ও দ্বিতীয় পর্ব বুধবার (১১ মে) অনুষ্ঠিত হবে। আয়োজনের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়টিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ বিশিষ্টজনরা।
 
জানা গেছে, আগামী ১১ মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যে শিক্ষামন্ত্রী দীপু মনি, ময়মনসিংহ-৭ আসনের সাংসদ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাউসার আহাম্মদ উপস্থিত থাকবেন।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে দুপুরে আমন্ত্রিত বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, উন্নয়ন, গবেষণাসহ বিভিন্ন বিষয় আলোচিত হবে।উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) রাজধানী ঢাকা থেকে ১০০ কি.মি এবং বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহর থেকে ২২কি.মি দূরে অবস্থিত বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার নামাপাড়ার বটতলায় অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় । এটি ময়মনসিংহ বিভাগ -এ প্রতিষ্ঠিত প্রথম সাধারণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালের ৯মে প্রতিষ্ঠিত হয় । এতে বর্তমানে ছয়টি অনুষদভুক্ত ২৪টি বিভাগ, প্রায় ৮৩৪০ জন সাধারণ শিক্ষার্থী ও ৩৯ জন ডক্টরেট শিক্ষার্থী অধ্যয়নরত আছেন ।আ

এমএসএম / এমএসএম

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন