ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চলন্ত বাসে যৌন হয়রানীর প্রতিবাদ করায় ঢাবির দুই শিক্ষার্থীকে পেটালেন কিশোর গ্যাং এর অন্যতম হোতা ফয়সাল


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ৭-৫-২০২২ রাত ১০:৩৮
মাওয়া বিআরটিসি বাসের সিট নিয়ে নারীকে হেনস্তা করার প্রতিবাদ করার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে বাবুবাজার ব্রিজে বাস থামিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। 
আহত শিক্ষার্থীরা হলেন, হাজী মুহম্মদ মুহসিন হলের সংস্কৃত ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষসের শিক্ষার্থী জহির রায়হান ও বঙ্গবন্ধু হলের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ আবুবকর।
শনিবার (৭ মে) দুপুরে বাবুবাজার ব্রিজে উক্ত বাসটি থামিয়ে আহমেদ ফয়সাল নামের এক ব্যক্তি ও তার ভাড়াটে সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায়।  
জানা যায় জানান, মাওয়া ঘাট থেকে বি আর টি সি বাসে করে ঢাকার আসার উদ্দেশ্যে  বাসে উঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। একপর্যায়ে তারা দেখতে পান মহিলাদের সাথে একটি ছেলে নাম  ফয়সাল আহমেদ জয় বসার সিট নিয়ে তর্কে জড়িয়ে যান। একপর্যায়ে মহিলাকে মারতে তেড়ে যান সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 
ছাত্র প্রতিবাদ করেন। আর তার প্রতিফলনে, সন্ত্রাসী জয় লোক ভাড়া করে ওভারব্রিজে রেখে দেন বাস যখন বাবুবাজার ব্রিজে পৌছায় তখন আট দশজন অজ্ঞাতনামা বাসে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের এলোপাথাড়ি কিল-ঘুষি দেন একপর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহমেদ ফয়সাল সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, 
আহমেদ ফয়সাল সরকারি তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং লালবাগ থানার ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামানের পুত্র। আহমেদ ফয়সাল সম্পর্কে তার প্রতিবেশীরা দৈনিক সকালের সময়কে বলেন, আহমেদ ফয়সাল নিয়মিত মাদক গ্রহণ করেন এবং মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে তার একটি নিজস্ব বাহিনী। 
ফেসবুক তার একটি নিজস্ব কিশোর গ্যাং নিয়ন্ত্রণের একটি পেজ রয়েছে, এই ফেসবুক পেজের নাম Tcp unit gangxtaz।  
এই কিশোর গ্যাং পেজটি সে নিয়ন্ত্রণ করে এবং এলাকায় সবার কাছে আহমেদ ফয়সাল Tcp জয় দাদা ভাই নামে পরিচিত । 
 
এই বিষয়ে জানতে চাইলে আহত বঙ্গবন্ধু হলের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ আবুবকর বলেন তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছেন এবং মামলার প্রস্তুতি চলতেছে। 

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে