ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দুই দিনে মানুষের সঙ্গে ঢাকায় ফিরল ২০ লাখ সিম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৫-২০২২ দুপুর ১০:৫

পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। গত দুই দিন ঢাকায় ফিরেছেন ২০ লাখেরও বেশি সিম ব্যবহারকারী। শনিবার (৭ মে) বিকেলে মোবাইল অপারেটরদের বরাত দিয়ে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি জানান, ঈদের তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ মে) ঢাকায় ঢুকেছেন ছয় লাখ ৩২ হাজার ৪৮৫ সিম ব্যবহারকারী। শুক্রবার (৬ মে) এসেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০টি সিম ব্যবহারকারী। অর্থাৎ এ দুইদিনেই ঢাকায় এসেছেন ২০ লাখ ৩০ হাজার ১৬৫ সিম ব্যবহারকারী।

মন্ত্রীর এ তথ্য শুধু সিমের। অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেকের সঙ্গে শিশু বা কিশোর এসেছেন, যাদের মোবাইল নেই। সে হিসেবে বলা যাচ্ছে, এ দুই দিনে ঢাকায় ঢোকা মানুষের সংখ্যা আরো বেশি।

এ বছর ৩০ রমজান পূর্ণ হওয়ায় গত মঙ্গলবার দেশে (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবার তুলনামূলক ঈদযাত্রা স্বস্তিরই হয়েছে বলে জানাচ্ছেন ঢাকায় ফেরা মানুষেরা।

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ