মুক্তিযোদ্ধা ও শিশু কিশোর মিলনমেলার ঘোষণা
‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ’ নামে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, সংবর্ধনা ও শিশু কিশোর মিলনমেলা আয়োজনের ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা। আগামী ২০মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মিলনমেলার আয়োজন করা হবে।
সোমবার (৯ মে) দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, গুলশান বাড্ডা থানা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, সেক্টর কমান্ডারস ফোরাম–মুক্তিযুদ্ধ ’৭১ ও ঢাকা মহানগরের (উত্তর) উদ্যোগে এ আয়োজন করা হবে। অনুষ্ঠানটি ব্যবস্থাপনা ও পরিচালনা করবে ‘কাদামাটি’ নামে একটি সংগঠন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তির আহ্বান শোনান ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ আগামী প্রজন্মকে এ ঘটনাগুলো মনে রাখবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সর্বাধিক সম্মানিত করেছেন। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে অগ্রযাত্রায় নিয়ে গেছেন। এসব সার্বিক বিষয়গুলো নতুন প্রজন্মকে জানানোই হবে এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
এ সময় সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
সাদিক পলাশ / সাদিক পলাশ
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না