ব্রেন স্ট্রোকে জবি শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের এমএ ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী অংকন বিশ্বাস ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার (৮ মে) রাত ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অংকন বিশ্বাস ইংরেজি বিভাগে মাস্টার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী গত ২৪ এপ্রিল হুট করেই একসাথে ব্রেন স্ট্রোক এবং হৃদপিণ্ডের ধমনীতে ব্লকের সৃষ্টি হয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তখন থেকেই তিনি আজগর আলী হাসপাতালের আইসিইউতে ছিলেন। পরবর্তীতে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। অক্সিজেন ঠিকমতো গ্রহণ করতে না পারায় শরীরের বিভিন্ন অঙ্গ নিস্তেজ হওয়া শুরু করেছিল। শুরু থেকেই তার অবস্থা ভীষণ সংকটাপন্ন । তাকে আইসিইউতে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, অংকন বিশ্বাস ব্রেন স্ট্রোকে মারা যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। অংকন বিশ্বাস অনার্স চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছিল। এছাড়াও সে ভালোল বিতার্কিক ছিল। আন্তঃব্যাচ, আন্তঃবিভাগ, আন্তঃবিশ্ববিদ্যালয়সহ জাতীয় টেলিভিশন বিতর্কে একাধিকবার অংশগ্রহণ করে সে বিভাগ এবং বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করেছে। তার এ অকাল মৃত্যু বিভাগের জন্য অপুরণীয় ক্ষতি।
এ সময় তিনি বিভাগের পক্ষ থেকে অংকন বিশ্বাসের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তার আত্মার মাগফিরাত কামনা করেন। তার মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোক নেমে এসেছে।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied