নতুন রূপে নজর কাড়লেন অর্জুন কাপুর
১৫ মাসের ওয়ার্ক আউট শেষে নতুন রূপে সবার নজর কাড়লেন অর্জুন কাপুর। ভক্তদের পাশাপাশি তার এই নতুন রূপ দেখে অবাক রণবীর সিং, দিয়া মির্জা ও রকুলপ্রীত সিং।
২০২১ এর ফেব্রুয়ারি মাসের একটি ছবি আর ২০২২ এর মে মাসের একটি ছবি পাশাপাশি শেয়ার করেছেন এ অভিনেতা। ছবির নিচে লিখেছেন, ১৫ মাসের কঠোর পরিশ্রমের ফল। এই দুটি ছবি আমি কখনই মুছে ফেলব না। আমি নিজের মধ্যে এই বদল আনতে পেরে গর্বিত। দীর্ঘ ১৫ মাসের যাত্রা মোটেই সহজ ছিল না। তবে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক দিন পর নিজেকে এই ভাবে দেখতে বেশ ভাল লাগছে। এটাই আমি। আর আগামী দিনেও এমনটাই থাকতে চাই।
অর্জুনের এই ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে। কী ভাবে চেহারায় এতটা বদল আনলেন অর্জুন, নেটদুনিয়ায় সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। শুধু অনুগামীরাই নন, তারকারাও অর্জুনের এই নতুন লুক দেখে বেশ আপ্লুত। অভিনেতা রণবীর সিং অর্জুনের ছবির নীচে লিখেছেন, ‘উফফ গরম’ অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, ‘দারুণ কাজ করেছ বাবা।’
এমএসএম / এমএসএম
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের
কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ
জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার
ইরফান-সাদিয়ার এই হাল কেন?
শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!