ডিআইজি হলেন ৩২ পুলিশ কর্মকর্তা
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে ৩২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই পরিচালক (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) মো. মোজাম্মেল হক, মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. রেজাউল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার মো. মনির হোসেন, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যান্টি টেররিজম ইউনিট) মো. মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশ ইউনিটের (ঢাকা) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের চলতি দায়িত্বে) মো. মুনিবুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়) জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিন।
এ তালিকায় আরো রয়েছেন- অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মো. গোলাম রউফ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের চলতি দায়িত্বে) মো. আসাদুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচালক (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার শামীমা বেগম, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যান্টি টেররিজম ইউনিট) সালমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়) একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়) শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (নৌ পুলিশ ইউনিট, ঢাকা) মোল্যা নজরুল ইসলাম,
এ তালিকায় আরো রয়েছেন- অতিরিক্ত উপ-মহাপরিদর্শক এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) জিহাদুল কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার মঈনুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়) নুরে আলম মিনা, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. শাহ আবিদ হোসেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচালক (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) মো. জামিল হাসান, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান ও মোহাম্মদ হারুন অর রশীদ।
জামান / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা