ছুটি কাটিয়ে হলে ফিরতে শুরু করেছেন কুবি শিক্ষার্থীরা
দীর্ঘ ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলো খুলছে আগামীকাল শুক্রবার। তবে আগেভাগেই হলে ফিরছেন শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা যায়, নানাবিধ ছুটি কাটিয়ে হলে এসেই শিক্ষার্থীরা তাদের ব্যবহৃত তোশক, বালিশসহ বিভিন্ন জিনিসপত্র রোদে শুকাতে দিচ্ছেন। এছাড়া দীর্ঘ বন্ধে বই-পুস্তকে জমে থাকা ধুলাবালি পরিষ্কার করছেন।
দেশের নানা প্রান্ত থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন শিক্ষার্থীরা। বন্ধের পর প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে তারা আনন্দিত।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের শিক্ষার্থী সাইদুল আলম সুনামগঞ্জের ছেলে। ক্যাম্পাসে ফেরার অনুভূতি বলতে গিয়ে তিনি বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ২১ দিনের ছুটি শেষে আগামী ১৬ মে (সোমবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রিয়জনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বাড়ছে শিক্ষার্থীদের আনাগোনা।
এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন বলেন, বিভিন্ন একাডেমিক পরিকল্পনার পাশাপাশি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিছু প্রশাসনিক কাজ আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। কাজে গতি আনার জন্য প্রশাসনের সবাইকে বলেছি তারা যেন ক্যাম্পাসে ফেরে। আমি নিজেও আগেই চলে এসেছি। কারণ, অভিভাবককে তো আগেই চলে আসতে হয়।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীরাও ইতোমধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছে। প্রশাসনের সকলের এখন উপস্থিত থাকাটা জরুরি। ইতোমধ্যে প্রভোস্ট ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে আবাসিক হল, ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো বিভিন্ন প্রস্তুতি সারতে বলে দিয়েছি।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ২১ এপ্রিল এবং প্রশাসনিক কার্যক্রম ২৮ এপ্রিল থেকে বন্ধ হয়েছে, যা পুনরায় চালু হবে ১৬ মে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১ মে থেকে বন্ধ হয়ে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ দেয়া হয়েছিল।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied