ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাবিপ্রবিতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১২-৫-২০২২ বিকাল ৫:২৬
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)-এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের জন্য ‘স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআরটি কনফারেন্স কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন আইআরটি এর পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান সবুজ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআরটি এর সহকারী পরিচালক প্রফেসর ডা. বেগম ফাতেমা জোহরা।  
 
এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, পাবলিকেশন্স ও গবেষণার জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অনেক গুরুত্বপূর্ণ। আমরা যতো বেশি গ্রহণযোগ্য পদ্ধতি ব্যবহার করব পাবলিকেশন্স এর গুরুত্ব ততো বাড়বে। তিনি বলেন আজকের প্রশিক্ষণ কর্মশালা এক দিনের জন্য হলেও এখান থেকে আপনারা ভালো কিছু পদ্ধতি শিখতে পারবেন, পাশাপাশি এই পদ্ধতিগুলো নিয়মিত চর্চা করতে হবে। কোথায় কোন পদ্ধতি ব্যবহার করতে হবে এটা আপনাদের নিজেদের ঠিক করে নিতে হবে। 
 
তিনি আরো বলেন, আমরা জানি সব জায়গায় এখন কোয়ালিটির উপর গুরুত্ব দেয়া হচ্ছে, তাই আমি চাইবো আপনারা নিম্ন মানের জার্ণালে পাবলিশ না করে কমপক্ষে স্কোপাস ইনডেক্সেড জার্ণালে পাবলিশ করবেন। 

এমএসএম / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ