ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আন্তঃনগর ট্রেনে ফের স্ট্যান্ডিং টিকিট বিক্রির সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২২ সকাল ৯:৯

আন্তঃনগর ট্রেনে শোভন শ্রেণিতে আবারো স্ট্যান্ডিং টিকিট বিক্রির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (১২ মে) রেল ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, করোনার কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ ছিল। তখন স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করত ট্রেন। এখন করোনা পরিস্থিতি স্বাভাবিকহওয়ায় আবারো আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলওয়ে। তবে শোভন শ্রেণিতে কত শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। শিগগির টিকিট বিক্রির তারিখ জানানো হবে।

এ সব বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন অনেকেই বিনা টিকিটে যাতায়াত করেন। পর্যাপ্ত টিটিই না থাকায় সব যাত্রীকে যাচাই করাও সম্ভব হয় না। আবার যাত্রীদের জরিমানা করলে অনেকেই মন খারাপ করেন। তাই রেলওয়ের পশ্চিমাঞ্চলের ছয়টিসহ চট্টগ্রাম ও সিলেটের আন্তঃনগর ট্রেনগুলোতে স্ট্যান্ডিং টিকিট বিক্রির নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে যেসব আন্তঃনগর ট্রেন সরাসরি সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী যাতায়াত করে সেগুলোতে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না।

জামান / জামান

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ