ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

করোনামুক্ত হওয়ার ২ বছর পরও থেকে যেতে পারে কিছু লক্ষণ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ১২:২৭

করোনা সংক্রমণ বর্তমানে কিছুটা হ্রাস পেয়েছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে জনজীবন। তবে বছর খানেক আগের ছবিটা এমন ছিল না। পরপর তিনবার করোনার ঢেউ পেরিয়ে এখন একটু হলেও কমেছে সংক্রমণ। তবে ল্যানসেটের গবেষণা বলছে, করোনা আক্রান্ত হওয়ার পরও প্রায় দু’বছর মতো রোগীদের মধ্যে করোনার লক্ষণ থেকে যেতে পারে।

চীনে আগে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে এ গবেষণাটি চালানো হয়েছিল। বিশেষ করে যারা লং কোভিডে ভুগছেন, তাদের মধ্যে করোনা পরবর্তী সময়েও বিভিন্ন শারীরিক লক্ষণ দেখা দিচ্ছে। এমনকি, করোনা টিকা নেওয়া থাকলেও এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে।

এর অন্যতম কারণ মূলত করোনা থেকে সেরে ওঠার পর সঠিকভাবে শরীরের যত্ন না নেওয়া। পুষ্টিকর খাবার না খাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাপন করা। এর ফলে বছর খানেক আগে করোনা মুক্ত হওয়া ব্যক্তিরাও ক্লান্তি, দুশ্চিন্তা, অনিদ্রার মতো উপসর্গে ভুগছেন।

গবেষণা বলছে, করোনা আক্রান্ত হওয়ার ছ’মাস পরে প্রায় ৬৮ শতাংশ করোনা আক্রান্তদের মধ্যে লং কোভিডের উপসর্গ দেখা দিয়েছে। সংক্রমিত হওয়ার দু’বছর পর করোনার বেশিরভাগ উপসর্গ অত সক্রিয় না থাকলেও কিছু কিছু লক্ষণ থেকে যাচ্ছে।

ক্লান্তি, দুশ্চিন্তা ছাড়াও গাঁটে ব্যথা, পেশির দুর্বলতা, মানসিক উদ্বেগ, গ্যাসের সমস্যা সেই তালিকায় পড়ে।

জামান / জামান

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে