ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৩-৫-২০২২ রাত ৮:২২
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) "পবিত্র ঈদুল ফিতর" এর পরবর্তী 'ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকেল ৫ টায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস রুমে সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলনী সম্পন্ন হয়।
 
উক্ত সভায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
 
হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল আল মিশকাত বলেন, "আমরা মুক্তিযুদ্ধের চেতনার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সকল সদস্যবৃন্দ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা জানি হাবিপ্রবি সাংবাদিক সমিতির কাছে হাবিপ্রবির শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে হাবিপ্রবি ক্যাম্পাসকে এগিয়ে নিতে। আর এ লক্ষ্যে আমি হাবিপ্রবিসাসের হয়ে সকলের সহযোগিতা কামনা করছি"।   
 
এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। আমরা কোন ব্যক্তি বা সংগঠনের পক্ষে বা বিপক্ষে লিখি না। আমাদের লেখনী হয় অন্যায় ও অনিয়মের বিপক্ষে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পক্ষে "।
 
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সাধারাণ সম্পাদক আব্দুল্লাহ আল মুবাশ্বির , সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা (ভারপ্রাপ্ত), অর্থ সম্পাদক আহনাফ শাহরিয়ার সোহাগ , দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তানভির আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ আবু সাহেব, হাবিবুর রহমান এবং সাধারণ সদস্যরা হলেন তানভীর, মশিউর ও নাজমুল।

এমএসএম / এমএসএম

অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের

নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা

এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির

বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস

গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা

ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা

গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ

পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের

বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র‍্যালি

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের যোগদান

বাকৃবিতে সামুদ্রিক ভূ-দুর্যোগ ও আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি বিষয়ক কর্মশালা